• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • বরিশাল

ঘেরে মিলল ১৪ দেশীয় অস্ত্র, কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক

বরিশাল প্রতিনিধি
  ০৯ আগস্ট ২০২৬, ০৮:১৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

বরিশাল সদর উপজেলার চর্বারিয়া ইউনিয়নের সাপানিয়া এলাকায় একটি ঘেরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় ঘের থেকে ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় ঘেরের মালিক ও মূলহোতা সৈকত পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (৮ আগস্ট) রাতে সাপানিয়া এলাকায় এই অভিযান চালানো হয়।

আটক দুজন হলেন— নগরের কাউনিয়া থানার পোল এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মৃত জসীম উদ্দিন ভূঁইয়ার ছেলে মো. মেহেদী হাসান এবং ভাটিখানা এলাকার ৭ নম্বর ওয়ার্ডের খলিল মৃধার ছেলে মো. আব্দুর রহমান।

পুলিশ জানায়, আটক দুজনের কাছ থেকে দুটি ধারালো ছোরা, একটি হাসুয়া, দুটি ডেগার, পাঁচটি রামদা ও দুটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে উদ্ধার হওয়া অস্ত্রের সংখ্যা ১৪টি। একই জায়গায় এত বিপুলসংখ্যক দেশীয় অস্ত্র পাওয়ায় ওই ঘের ঘিরে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রের প্রাথমিক তথ্য অনুযায়ী, আটক দুই তরুণ কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত। একটি ঘেরে বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র একসঙ্গে পাওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে রামদা, ডেগার ও চাইনিজ কুড়ালের মতো অস্ত্র কেন মজুত করা হয়েছিল, সেটিই এখন তদন্তের অন্যতম বিষয়। এসব অস্ত্র কারা ব্যবহার করত এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা জানতে আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিৎ নাথ বলেন, বিভিন্ন মাধ্যমে তথ্য পাওয়ার পর সাপানিয়া এলাকার সৈকতের ঘেরে অভিযান চালানো হয়। অভিযানের সময় অস্ত্রসহ মেহেদী হাসান ও আব্দুর রহমানকে আটক করা সম্ভব হলেও সৈকত পালিয়ে যান। সৈকতকে এ ঘটনায় মূলহোতা হিসেবে সন্দেহ করা হচ্ছে। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। একই সঙ্গে উদ্ধার হওয়া অস্ত্রগুলো সেখানে কেন রাখা হয়েছিল এবং এগুলো কোনো অপরাধে ব্যবহারের প্রস্তুতি হিসেবে মজুত করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন

রাজাপুরের যুবলীগ নেতা রেজভী ভান্ডারিয়ায় গ্রেপ্তার

সনজিৎ নাথ আরও বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পালিয়ে যাওয়া সৈকতকে গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্রের উৎস ও মজুতের উদ্দেশ্য জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

/অ

  • অভিযান
  • আটক
এ সম্পর্কিত আরও খবর
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪
যাত্রাবাড়ীতে বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১
যাত্রাবাড়ীতে বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১
চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় জাল রুপি তৈরির কারখানায় অভিযান, আটক ২
চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় জাল রুপি তৈরির কারখানায় অভিযান, আটক ২
পাবনায় চোরাই গরুসহ যুবদল নেতা আটক
পাবনায় চোরাই গরুসহ যুবদল নেতা আটক
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।